ডিএনসি কুষ্টিয়া কর্তৃক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২, পলাতক ১
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুষ্টিয়া কর্তৃক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২, পলাতক ১
জানা যায়, ৭ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি ও নন্দলালপুর চর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৫ ( একশত পয়তাল্লিশ ) পিস ইয়াবাসহ :আব্দুর সাত্তার (৭৪) ও মো: আশরাফুল ইসলাম (৪৬)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মো: আব্দুর রাজ্জাক(৫২) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ আসিফুজ্জামান বাদী হয়ে কুমারখালী থানায় মদাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।