নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা করার্যালয় নোয়াখালী কতৃক প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন, মাদক উদ্ধার হচ্ছে, আসামী গ্রেফতার হচ্ছে তারপরও থেমে নেই মাদক কারবারিদের দৌরাত্ম্য। একদিকে অভিযান অন্যদিকে জনসচেতনতা মূলক কার্যক্রম বেগবান।
জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর আয়োজনে ৩রা নভেম্বর,২০২৬ জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি মাদকবিরোধী আলোচনা সভা আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইদ অর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো: মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানিগঞ্জ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুব্রত সরকার শুভ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট ও অন্যান্য শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।