নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত। আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
জানা যায়, (বুধবার) ২৮শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং খিলগাঁও, ডেমরা, মতিঝিল ও সবুজবাগ সার্কেল এর চারটি টিম ৩০১০ (তিন হাজার দশ) পিস ইয়াবা ও ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজাসহ ০৬ জনকে গ্রেফতার করে।
জানা যায়, খিলগাঁও সার্কেল পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, খিলগাঁও থানাধীন ৬১৯, দক্ষিণ গোড়ান মদিনা সড়ক সাকিনস্থ কাজী ষ্টোর নামীয় দোকানে অভিযান পরিচালনা করে, কাজী ছানা উল্লাহ (৩৮)কে ২,৯০০ (দুই হাজার নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
এদিকে ডেমরা সার্কেল পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মাছের আড়ৎ আলী মার্কেট এর পশ্চিম পার্শে পিচ ঢালাই রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলাম (৪৩)কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অন্যদিকে মতিঝিল সার্কেল পরিদর্শক মুহাম্মদ সাজেদুল আলম এর নেতৃত্বে একটি টিম মতিঝিল থানাধীন ৯২, আরামবাগ ক্লাব মার্কেটস্থ আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০), ও মোঃ হানিফ (৪২)কে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়াও সবুজবাগ সার্কেল পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর নেতৃত্বে একটি টিম, যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচা বাজারস্থ ৩১৮/১ মেসার্স ফাহিম বানিজ্যালয় নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে হনুফা (২৫) কে ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা ও ১০ (দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।