নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত। আবারো ডিএনসি-র অভিযানে ৫,২০০ (পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবাসহ ভূয়া সাংবাদিক গ্রেফতার
জানা যায়, (মঙ্গলবার) ২৭শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মহাপরিচালক মো: হাসান মারুফ এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো: আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মো: লোকমান হোসেন এর নেতৃত্বে, একটি টিম কদমতলী থানাধীন মাতুয়াইল মুক্তি সরণী পোল্ডার রোডস্থ মেসার্স খান এন্ড চৌধুরী ফিালিং স্টেশন নামীয় প্রতিষ্ঠানের আশপাশে গোপনে অবস্থান করে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রেস লেখা NOAH নামীয় মাইক্রোবাস ঘেরাও করা হয়। উক্ত মাইক্রোবাসে অবস্থানরত লোকটিকে জিজ্ঞাসাবাদে তার নাম হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) বলে জানায়। উক্ত মাইক্রোবাসটি হতে ৫২০০ (পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও panasonic Video camara- ০১টি স্ট্যান্ডসহ, ASIAN TV ও সরেজমিন নামীয় বুম-০২টি, Infinix Note- নামীয় ফোন ০১টি, Oppo A58- নামীয় ফোন ০১টি, GDLG36 নামীয় বাটন ফোন ০১টি জব্দ করা হয়।
উপপরিচালক মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পূর্বে সাংবাদিকতা পেশায় জরিত ছিল, বর্তমানে সাংবাদিকতায় জড়িত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড এবং গাড়ীতে প্রেস লিখে অনৈতিক কর্মকান্ড এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আসামীর বিরুধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।