শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান
যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র পৃথক অভিযানে ইয়াবা ও হোরোইন উদ্ধার।

জানা যায়, (রবিবার) ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিকনির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, রমনা সার্কেল পরিদর্শক জাকির হোসেন ও মিরপুর সার্কেল পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানে এর নেতৃত্বে পৃথক ০২টি টিম যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মেট্রো: ব-১২-২০১২ নম্বরের লন্ডন এক্সপ্রেস নামীয় বাস এর হেলপার শান্ত দেব প্রকাশ বিপ্লবকে ২২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এবং, (সোমবার) ১৪ই সেপ্টেম্বর,২০২৬ উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম (৩৬) কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে গাবতলী পশুরহাট এলাকা থেকে মোঃ সুলায়মান আলী টুটুল (৫৬)কে ৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও মোহাম্মদপুর এলাকা থেকে রিপন সরকার (৪০)কে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এবিষয়ে উপপরিচালক মোঃ রাজিউর রহমান বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন বহন করছিল। সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক ০৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL