আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (মঙ্গলবার) ১লা সেপ্টেম্বর ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগর পল্লবী থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩৫০০( তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মোঃ সালাহ উদ্দিন (৩৫) ও মোঃ মিনাজ উদ্দিন খান পলাশ (৪০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়