নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক বিমানবন্দরে কুশ ও ভারতীয় মদসহ গ্রেফতার ২।
(সোমবার) ২৪শে আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাখা বিশেষ টিম শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক SANAWAR ALI (36) এবং IMTIAZ AHMED (36) দ্বয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ০৫ কেজি ৪০ গ্রাম কুশ, ০৩ লিটার বিদেশী মদ, ২৪ পিস ভারতীয় শাড়ী ও ৪০০ (চারশত) ইউ এস ডলার, থাইল্যান্ডের মুদ্র ১১৭০ (এক হাজার একশত সত্তর) বাথ, ভারতীয় মুদ্র ১১৭০ (এক হাজার একশত সত্তর) রুপি উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামি SANAWAR ALI (36) I IMTIAZ AHMED (36) দ্বয় ভারতের NORTH 24 PARGANAS এর বাসিন্দা। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।