নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (বুধবার) ১৫ই জুলাই,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, জুড়ী থানাধীন উত্তর সাগরনাল গ্রামস্থ হাসিনা বেগম (ও মোঃ এনামুল হক জিলিম এর নিজ দখলীয় উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী বাঁশের বেড়া টিনের ছাউনিযুক্ত ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ২৯০০ (দুই হাজার নয়শত) টাকাসহ হাসিনা বেগম (৩৭)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ এনামুল হক জিলিম পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ( সংশোধিত ২০২০ )অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।