মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময়

ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। ম্যাচটিতে গোলের দেখা পাননি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এতে ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।

লিওনেল  মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হালান্ডরা যখন একের পর এক গোল করে নিজেদের জানান দিচ্ছেন, তখন ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ছিল ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন পর্তুগালের আক্রমণভাগের ভার সামলাতে? সব সমালোচনার জবাব মাঠেই দিলেন এই পর্তুগিজ সুপারস্টার।

বিশ্বকাপের নবাগত দল উজবেকিস্তানের বিপক্ষে শুধু দলকেই জেতালেন না, পা রাখলেন ইতিহাসের এমন এক চূড়ায়, যেখানে আজ পর্যন্ত কোনো ফুটবলার পৌঁছাতে পারেননি।যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আজ জয়ের খোঁজে মাঠে নেমেছিল পর্তুগাল।
ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ পিছিয়ে থাকা উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগিজরা। সমালোচকদের ভুল প্রমাণ করতে রোনালদো সময় নিলেন মাত্র ৬ মিনিট।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই ব্রুনো ফার্নান্দেজের চমৎকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করে উজবেকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন সিআরসেভেন।ম্যাচের প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য ও অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ফেলেন রোনালদো। তার এই মহাকীর্তিকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দিয়েছে বিখ্যাত ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’। এর আগে গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে মেসি ভেঙে চুরমার করেছেন ফুটবল ইতিহাসের ৪টি বড় রেকর্ড, যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।উজবেকিস্তানের বিপক্ষে এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়াল ১০-এ। এর মাধ্যমে তিনি পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিও’র ৯ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন (অবশ্য ইউসেবিও মাত্র একটি বিশ্বকাপ খেলেই ৯টি গোল করেছিলেন)। ম্যাচ শুরুর আগে যারা রোনালদোর বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, মাঠের এমন পারফরম্যান্সের পর সিআরসেভেনের ভক্তদের উল্লাস ছিল দেখার মতো।

ম্যাচের ৬০ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়াতে গিয়ে উজবেক গোলরক্ষকের সাথে ধাক্কা লাগায় সে যাত্রা গোল হয়নি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমেও হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি; তবে তার শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

রোনালদোর জোড়া গোলের ওপর ভর করে পর্তুগাল ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতে নেয়। এই বড় জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে পর্তুগাল এখন গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী উইকএন্ডে মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে রোনালদোর দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL