শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (রবিবার) ১৭ই মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ ‍জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকাস্থ রোড নং-১২/৪, ব্লক-জে, প্রতিক হাউজিং বাসা নং-৭৮, বিল্ডিং চামেলী-এ-২, ফ্ল্যাট-ই-৫ এর ভাড়াটিয়া মোঃ জহিরুল ইসলাম এর ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম (৪৫)কে ১২০০০(বার হাজার) পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL