নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১
জানা যায় (মঙ্গলবার) ৩রা মার্চ, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুর জেলার জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫০ (পঞ্চাশ)টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইলফোনসহ মোঃ এমদাদুল হক (৩৬)কে হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ গাজীপুর এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আন্তঃজেলা মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে ।এছাড়াও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত দায়ের করা হয়।