বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

সায়েন্স ল্যাব এলাকার ঝুঁকিপূর্ণ ভবন

নিজস্ব প্রতিবেদক / ৩৫৫ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন
সায়েন্স ল্যাব এলাকার ঝুঁকিপূর্ণ ভবন

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশন নামের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (৬ মার্চ) ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন, জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। এদিন সকাল থেকে পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ভবনটির চারপাশে পুলিশ সদস্যরা নিরাপত্তায় রয়েছেন। বেলা ১টার পর ভবনের সামনের সড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ। তবে সেমাবার মামলা করার কথা রয়েছে বলে জানান তিনি।

এর আগে, রবিবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই ভবনের তিন তলায়। এতে তিন জন নিহত এবং আহত হন ১৫ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে মনে করে অন্যান্য ভবনের লোকজন নিচে নেমে আসেন। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL