নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ময়মনসিংহ গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
জানা যায়, (রবিবার) ৭ই সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,নেত্রকোনা সদর থানাধীন মুক্তারপাড়া এলাকাস্থ এস.এ পরিবহন নামীয় কুরিয়ার সার্ভিস এর পাশে রাস্তার উপর মোটর সাইকেলে অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন (৪০)কে ১৩৭৯০ (তের হাজার সাতশত নব্ববই) পিস ইয়াবা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ ২৪০০০ (চব্বিশ হাজার) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।