বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও চট্টগ্রাম মেট্রো কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৯৯ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও চট্টগ্রাম মেট্রো কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও চট্টগ্রাম মেট্রো কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও চট্টগ্রাম মেট্রো কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।

(শুক্রবার) ২২ই আগষ্ট, ২০২৫  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক শরীফ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক তাজবীর আহাম্মদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন ফেনী টু চৌমুহনী মহাসড়কস্থ সুরেরপোল সংলগ্ন মেসার্স হিরু অয়েল স্টোর এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: রাসেল (৪৫), পিতা-নুর ইসলামকে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এদিকে (বৃহস্পতিবার) ২১ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মো: নাছির উদ্দিন (৩৪) কে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL