বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও যশোর কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৮৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও যশোর কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও যশোর কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো ও যশোর কর্তৃক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার।

জানা যায়, (রবিবার) ১৭ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুর কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক শরীফুল ইসলাম এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় হানিফ গ্লোবাল বাসে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা শরণার্থী মো: ইউনুছ (৩৫) ও মো: করিমুল্লাহ (২৫) কে ৬,৯০৫ (ছয় হাজার নয়শত পাঁচ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে । অপর অভিযানে, উপপরিদর্শক মো: রেজাউল করিম এর নেতৃত্বে একটি টিম চান্দগাঁও থানাধীন শাহ এক কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন (৩৮) কে ৭২৫ (সাতশত পচিঁশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।

এদিকে (সোমবার) ১৮ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন গরীবশাহ মাজার ও কাজীপাড়া কাঁঠালতলা এবং ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (৪৫), মোঃ রবিউল ইসলাম বাদশা (২৮), মোঃ আব্দুর রহমান (৩৫), গাজী মোঃ আক্তারুজ্জামান তোতা (৫৫) ও গাজী মোঃ আক্তারুজ্জামান তোতা (৫৫)কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশিন লুবনা, আসামী মোঃ ইসমাইল হোসেন (৪৫), মোঃ রবিউল ইসলাম বাদশা (২৮) ও মোঃ আব্দুর রহমান (৩৫) কে ৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এবং বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, আসামী গাজী মোঃ আক্তারুজ্জামান তোতা (৫৫) কে ৬০ (ষাট) দিন ও মোঃ নাসিম শেখ (৩৭) কে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL