বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২২৬ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
ডিএনসি-ঢাকা-মেট্রো-দক্ষিণ-ও-ঢাকা-গোয়েন্দা-কর্তৃক-বিপুল-পরিমান-মাদক-ইয়াবা-উদ্ধার
ডিএনসি-ঢাকা-মেট্রো-দক্ষিণ-ও-ঢাকা-গোয়েন্দা-কর্তৃক-বিপুল-পরিমান-মাদক-ইয়াবা-উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) ও বিভাগীয় কার্যালয় গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ৫ ।


জানা যায়, (মঙ্গলবার) ১৫ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে, মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর- ১১, এভিনিউ- ৫, রোড নং- ১৬, বাড়ী নং- ১৪ এর ৭ম তলায় অভিযান পরিচালনা করে ১,০২,০০,০০০ (এক কোটি দুই লক্ষ) টাকা সমমূল্যের ৩৪,২০০ (চৌত্রিশ হাজার দুইশত) পিস ইয়াবাসহ সাথী আক্তার রিক্তা (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে। অপর আসামী মোঃ সানজিদ হোসেন (৩৮) পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা (স্বামী-স্ত্রী) মিলে ভাড়াকৃত ফ্ল্যাট বাসায় মাদক বাণিজ্য করে আসছিল। স্ত্রীকে সাথে নিয়ে তার স্বামী প্রায়শই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশে পাশের এলাকায় পাইকারীভাবে সরবরাহ করছিল। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

এদিকে (রবিবার) ১৩ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক খোরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এর ৬ নং টোল প্লাজার উত্তর পার্শ্বে  কক্সবাজার- ঢাকা গামী সেন্টমার্টিন পরিবহন যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো  ব- ১৩-২৫১১) অভিযান পরিচালনা করে গাড়ির চেসিস এর মধ্যে বিশেষভাবে লুকায়িত ৮০০০ ( আট হাজার) পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক মো: আইয়াস (২০) ও শুভ মন্ডল  (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক খোরশিদ আলম বলেন, আসামী মো: আইয়াস এর স্বীকারোক্তি অনুযায়ী উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দীন রোডস্থ আড়ং এর পূর্বে রাস্তার উপর টয়োটা এক্সিও প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে আরো ২৫০০ ( দুই হাজার পাঁচশত)  পিস ইয়াবাসহ গাজীপুরের বাসিন্দা মো: কায়েস রানা (৫৪) ও সজিবুল হোসেন শুভ (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জব্দকৃত আলামত সর্বমোট ১০৫০০ (দশ হাজার পাঁচশত) পিস ইয়াবা (আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা) ও ৪টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক উপপরিদর্শক আব্দুল আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায় ।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL