সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও যশোর কর্তৃক গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:১১ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও যশোর কর্তৃক গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও যশোর কর্তৃক গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ঢাকা মেট্রো (উত্তর) ও যশোর কর্তৃক গাঁজা উদ্ধার।

(সোমবার) ৭ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে, তেজগাঁও সার্কেলের পরিদর্শক তারেক মাহমুদ এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বলাকা মোড় এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আহমেদ শিমূল (২৮) ও সাইফুল ইসলাম (২০) কে ৩ (তিন) কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং একটি প্রাইভেট কারসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে তেজগাঁও সার্কেল উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

এদিকে (মঙ্গলবার) ৮ই এপ্রিল ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, ক’ সার্কেল এর একটি টিম, যশোর জেলার  বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের বাররা গ্রাম ও দোহাকুলা  ইউনিয়নের  শালবরাট  এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ আহাদ বিশ্বাস (৫০) ও মোঃ রাজীব হোসেন  (৩৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।  বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া আসামীদ্বয়কে যথাক্রমে ৩০ দিন ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL