মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি
ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি

ইউক্রেন শান্তির পথে অংশীদারদের সঙ্গে কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়ার নিজের সর্বশেষ এই পোস্টে জেলেনস্কি যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন এবং উল্লেখ করেছেন, ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’।

ইউক্রেনীয় নেতা বলেন, ‘মূল বিষয়টি হলো— আমাদের অংশীদাররা নিশ্চিত করতে পারবেন কি-না যে, রাশিয়া প্রতারণা না করে সত্যিকার অর্থে যুদ্ধের অবসান ঘটাবে। কারণ এই মুহূর্তেও রুশ হামলা থামেনি’।

জেলেনস্কির দাবি, প্রতিরাতে ইউক্রেনে ‘প্রায় একশ’ শাহেদ ড্রোন হামলা চালানো হয় এবং সেগুলো ধ্বংসও করা হয়। তবে কিছু হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, ‘আমাদের শান্তির দিকে এগোতে হবে। নিরাপত্তার গ্যারান্টির দিকে যেতে হবে এবং আমাদের বন্দিদের মুক্ত করতে হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL