শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

দেশে ইন্টারনেট আমদানিতে খরচ কমবে

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২:৪০ অপরাহ্ন
দেশে ইন্টারনেট আমদানিতে খরচ কমবে
দেশে ইন্টারনেট আমদানিতে খরচ কমবে

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল টেরিস্টারিয়েল ক্যাবল (আইটিসি) গাইডলাইনের একটি ধারা সংশোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। 

এর ফলে ভারত থেকে আমদানি করা ৬ আইটিসি কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসপিএলসি)-এর মধ্যে ব্যান্ড উইথ সরবরাহ ও রেভিনিউ শেয়ারে সমতা সৃষ্টি হবে। তবে এ জন্য সাবমেরিন কোম্পানিগুলোর ব্যান্ড উইথের দাম প্রতিযোগিতামূলক করা এবং সেবাকে আরও দ্রুতগতির করার ওপর গুরুত্বারোপ করেছেন খাত সংশ্লিষ্টরা।

আর বাজার বিশ্লেষকদের মতে, সংশোধিত গাইডলাইনের ফলে ভারত থেকে (আইটিসি) ব্যান্ড উইথ আমদানি কমায় দেশের বছরে ১ কোটি ২০ লাখ ডলার সাশ্রয়ী হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব ভাগাভাগির আয় বাড়বে ১০ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও ফেসবুক, গুগল, আকামাই ও ইউটিউবের মতো কন্টেন্ট প্রোভাইডাররা ভারতকে কর দিয়ে বছরের পর বছর বাংলাদেশে ব্যবসা করে ভ্যাট ফাঁকি দিলেও আগামীতে এই পথ ক্রমান্বয়ে কমে আসবে। বহুজাতিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপনে মনোযোগী হতে হবে।

নিয়ন্ত্রক সংস্থা সূত্রে প্রকাশ, ভারত থেকে ব্যান্ড উইথ আমদানি আরও কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে চায়। একই সঙ্গে বিএসসিপিএলসির মাধ্যমে সাবমেরিন ক্যাবল থেকে সরবরাহ বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করা হবে। বাকি ১০ শতাংশ স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL