সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

হামাসকে গাজা ছাড়ার আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ২১৪ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:১০ অপরাহ্ন
হামাসকে গাজা ছাড়ার আল্টিমেটাম দিলেন ট্রাম্প
হামাসকে গাজা ছাড়ার আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে বন্দি সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে উপত্যাকাটিতে আরও ধ্বংসযজ্ঞের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে হামাস নেতাদের উপত্যকাটি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি আল্টিমেটামও দিয়েছেন ট্রাম্প।  খবর এএফপির।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি কাজ শেষ করার জন্য ইসরাইলের যা যা প্রয়োজন তা পাঠাচ্ছেন।  প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ইসরাইলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে।

হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের দেখার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এখনই সব জিম্মিকে মুক্তি দিন, পরে নয়।  অবিলম্বে আপনাদের হত্যা করা সব জিম্মির মরদেহ ফিরিয়ে দিন, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। ’

ট্রাম্প হামাসের উদ্দেশে আরও লেখেন, এটি আপনাদের জন্য শেষ শেষ সতর্কীকরণ।  নেতাদের জন্য এখনই গাজা ছেড়ে যাওয়ার সময়।  এখনও আপনাদের সুযোগ আছে।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘গাজার জনগণের উদ্দেশ্যে: একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি জিম্মিদের ধরে রাখো তাহলে তা নয়। যদি রাখো তাহলে তুমি মৃত!’

এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, গত ৭ অক্টোবরের হামলায় আটক জিম্মিদের যদি হস্তান্তর না করা হয়, তাহলে ‘এমন পরিণতি হবে যা কল্পনাও করা যাবে না’।  তার এই হুমকির পরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL