মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক / ২১১ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১:০০ অপরাহ্ন
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে অবস্থিত একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় তৎকালীন সিরীয় সরকারের অস্ত্র মজুত ছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেসব এলাকা লক্ষ্যবস্তু হয়েছে সেগুলোর অবস্থান নিশ্চিত করতে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো।

গত ডিসেম্বরে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সিরিয়ার দীর্ঘকালীন নেতা বাশার আল-আসাদ। তার পতনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই এলাকা সামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পরেই এই হামলা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL