বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক / ১৬১ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর
মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর

ভোক্তাদেরকে মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ করেছে।

দূরপাল্লার যাত্রীদের কাছে উচ্চমূল্যে খাবার বিক্রি করা মহাসড়কের হোটেল-রেস্তোরাঁগুলোকে ভ্যাটের আওতায় আনতে বাধ্যতামূলকভাবে ইলেট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এমন সিদ্ধান্তের কথা জানিয়ে রোববার বিজ্ঞপ্তিতে দিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, “সারাদেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তাগণ অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে।”

অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যথাযথভাবে ভ্যাট আদায়ে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কের এসব হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দিয়েছেন বলে এতে বলা হয়।

“এর প্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে মাঠ পর্যায়ের সকল কমিশনারদেরকে দেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন করে প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।”

ভোক্তাদেরকে মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ করেছে।

ভ্যাট চালান না নিলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না।

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিত ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে।

প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদ বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে ভ্যাটদাতাদেরকে পুরস্কার দেবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সূত্র: বাংলাবিডি নিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL