মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।

(রবিবার) ৯ই ফেব্রুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগা রাস্তা মোড় এলাকাস্থ নড়াইল টু যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে বাবু শপিং কমপ্লেক্স এর সামনে রাস্তার উপর যাত্রীবাহী বাস গ্রীন লাইন পরিবহনে অভিযান পরিচালনা করে মোঃ শিশির হোসেন (৩৬) কে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

একই দিন অপর অভিযানে বিকেল সাড়ে ৫টায়  যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সাতমাইল বারীনগর এলাকার আফিল ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস চাকলাদার পরিবহনে অভিযান পরিচালনা করে মোছাঃ নুরনাহার আক্তার মন্নী (৩৪) কে ৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, মোঃ শিশির হোসেন (৩৬) ঝিকরগাছা থানার মল্লিকপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত শাহ আলম এর ছেলে। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপর আসামী মোছাঃ নুরনাহার আক্তার মন্নী (৩৪)  কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউপির থাইংখালী জামতলী শফিউল্লাহ কাটা গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম ও উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে বাদী হয়ে বাঘারপাড়া ও কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL