বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত। আবারো কক্সবাজার, সিলেট গোয়েন্দা ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।  

(রবিবার) ২৯শে ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর সহাকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার পৌরসভার গোল দিঘির পাড় বৌদ্ধঘোনা রোডে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদসহ আবদুস সালাম(২২)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে চোলাইমদের মালিক রবিউল ইসলাম রবি ও গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বিজয় বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।

এদিকে (সোমবার) ৩০শে ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের বাজারে অভিযান পরিচালনা করে ৫২৬০ (পাঁচ হাজার দুইশত ষাট) পিস ইয়াবাসহ মোঃ নিজাম উদ্দিন (৩০) ও  ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ মোঃ জিয়াইর রহমান (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে বিশ্বম্ভপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।

অন্যদিকে (সোমবার) ৩০শে ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক লোকাশীস চাকমা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রামের খুলশী থানাধীন আসামী মোঃ ইদ্রিস এর বাসায় অভিযান পরিচালনা করে ২৪ (চব্বিশ) লিটার মদসহ মো: ইদ্রিস (৪৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL