রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

বিটিভির জন্মদিনে প্রকাশ হচ্ছে বিশেষ গ্রন্থ

নিজস্ব প্রতিবেদক / ৩০৪ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
বিটিভির জন্মদিনে প্রকাশ হচ্ছে বিশেষ গ্রন্থ
বিটিভির জন্মদিনে প্রকাশ হচ্ছে বিশেষ গ্রন্থ

বাংলাদেশ টেলিভিশনের ৬১ তম জন্মদিন ২৫ ডিসেম্বর। দিনটিকে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। 

এদিন (২৫ ডিসেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হবে জন্মদিনের আনুষ্ঠানিকতা। এবারের আয়োজনের চমক হিসেবে থাকছে একটি বিশেষ গ্রন্থ। ‘তারিখ অভিধান’ নামের এই গ্রন্থটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান।

বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছে গ্রন্থটি। এতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে। লেখক জানান, এর ধারাবাহিকতায় দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানান প্রকাশক মনিরুল হক।

বিটিভির জন্মদিনের এই আয়োজনে বরাবরের মতোই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠবে আলোকজ্জ্বল। গান-স্মৃতিচারণা, আড্ডায় মেতে উঠবে সবাই, এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL