মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ভাষা সৈনিক আবদুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘নিসআ’

তামজীদ হোসেন তামিম / ৪২৪ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আবদুল গফুরের শেষ নিঃশ্বাস
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আবদুল গফুরের শেষ নিঃশ্বাস

ভাষা সৈনিক আবদুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ 

নিসআ)-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি দীপ্ত ও ঢাকা জেলার তথ্য ও গবেষনা সম্পাদক শেখ রফিক স্বাধীন -এর দাদা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত আবদুল গফুর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে সাংবাদিক তারিক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজা ও দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলার (তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলা) খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী হাবিল উদ্দিন মুন্সী ও মায়ের নাম শুকুরুন্নেসা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
ভাষা আন্দোলন ছাড়াও তিনি পাকিস্তান আন্দোলন ও স্বায়ত্তশাসন আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৫ সালে একুশে পদক প্রদান করেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে- নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL