রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৭০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১:১৩ অপরাহ্ন
নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত
নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাঙালিরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব বিষয়ে আলোকপাত করতে গত ২৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশন (বিবিএমএফ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তথাগত রায় (ত্রিপুরা, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের সাবেক রাজ্যপাল), শ্রী বিপ্লব রায় (গুডউইল অ্যাম্বাসেডর, আইআইএ ইন্ডিয়া, অফিশিয়াল পার্টনার ইউনেস্কো), বিবিএমএফের জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড. পরিমল মণ্ডল এবং সাধারণ সম্পাদক ড. শুভ্র চক্রবর্তীসহ ভারত, বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জার্মানির বিশিষ্ট অতিথিবৃন্দ।

সম্মেলনে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, সমাজসেবা, উদ্যোক্তা, ব্যবস্থাপনা, সাংবাদিকতা এবং সিনেমাসহ নানা ক্ষেত্রে বাংলা ভাষাভাষীদের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। বিবিএমএফের প্রাথমিক উদ্দেশ্য হলো— সীমান্তের ওপারে বাঙালিদের মধ্যে ঐক্য গড়ে তোলা, বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা, ভারতে এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও এর ভাষাভাষীদের মর্যাদা উন্নত করা। এর মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিককে মর্যাদাপূর্ণ বঙ্গভাষা সম্মাননা-২০২৪ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL