মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ফের যুদ্ধে ওয়াগনার বাহিনী দায়িত্বে প্রিগোজিনের সহযোগী আন্দ্রেই ত্রোশেভ

নিজস্ব প্রতিবেদক / ৪০৮ Time View
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
ফের যুদ্ধে ওয়াগনার বাহিনী দায়িত্বে প্রিগোজিনের সহযোগী আন্দ্রেই ত্রোশেভ
ফের যুদ্ধে ওয়াগনার বাহিনী দায়িত্বে প্রিগোজিনের সহযোগী আন্দ্রেই ত্রোশেভ

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আন্দ্রেই ত্রোশেভ বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সহযোগী ছিলেন। এবার ইউক্রেন যুদ্ধে ক্রোশেভকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত আগস্টে বিমান দুর্ঘটনায় নিহত হন ইয়েভজেনি প্রিগোজিন। এর দুই মাস আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি ও তাঁর বাহিনী ওয়াগনার। যদিও পরে বিদ্রোহ তুলে নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে পুতিনের বৈঠকের মধ্য দিয়ে ওয়াগনার সংশ্লিষ্ট কয়েক শ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

এর আগে ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ওয়াগনারের সেনাদের যেন ইউক্রেন যুদ্ধে যুক্ত করা হয়।

পুতিন ত্রোশেভকে বলেন, ‘আপনাকে স্বেচ্ছাসেবক ইউনিটগুলো গঠনের তদারকির বিষয়ে কথা বলেছিলাম, যেগুলো বিশেষ সামরিক অভিযান চলা অঞ্চলে বিভিন্ন কাজ করতে পারে। আপনি বিষয়গুলো জানেন। সব সংকট কাটিয়ে যুদ্ধে যেতে হবে।’

এর পর আরআইএ নামক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL