বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপুল পরিমান গাঁজা, ফেন্সিডিল ও বিদেশ মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ অপরাহ্ন
ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপুল পরিমান গাঁজা ফেন্সিডিল ও বিদেশ মদ উদ্ধার
ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপুল পরিমান গাঁজা ফেন্সিডিল ও বিদেশ মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপুল পরিমান গাঁজা, ফেন্সিডিল ও বিদেশ মদ উদ্ধার

(বৃহস্প্রতিবার) ৭ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর সহকারী পরিচালক  মিজানুর রহমান  এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর সাকিনস্থ পাগলা বাড়ীর সামনে তোফায়েল নগর টু খাটিংগা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৫ (পচাত্তর) বোতল ফেন্সিডিল, ৪ (চার) কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালিয়ে যায়। এছাড়াও গত (বুধবার) ৬ সেপ্টেম্বর ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উজানীশ্বার গ্রামস্থ মোসলেম ভূঁইয়ার উত্তরভিটি দক্ষিণ দুয়ারী পাঁচ কক্ষ বিশিষ্ট বসত ঘর তল্লাশী করে ১২ (বারো) কেজি গাঁজা ও ১৫(পনের) বোতল ফেন্সিডিলসহ মোসলেম ভুইয়া (৪৮) ও ২/ মোছাম্মদ রুনা বেগম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।

এদিকে (বৃহস্প্রতিবার) ৭ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কবিরহাট থানাধীন ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২,৩০০( দুই কেজি তিন শত গ্রাম) গাঁজা   ও ৪ (চার) বোতল বিদেশি মদসহ রাহাদুল ইসলাম (২১)কে হাতেনাতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL