শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ডিএনসি গাইবান্ধা ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৯০ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন
ডিএনসি গাইবান্ধা ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার
ডিএনসি গাইবান্ধা ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধা ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

(শুক্রবার) ১লা সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাইবান্ধা সদর থানাধীন কিসামত মালিবাড়ী ধর্মপুর (হাজীপাড়া) নামক গ্রামস্থ জৈনক মোঃ আয়নাল হোক এর বাড়ির সামনে ধর্মপুর টু গাইবান্ধা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও একটি হোন্ডা  মোটরসাইকেলসহ মোঃ রবিউল ইসলাম (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ মোস্তফা জামান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (শুক্রবার) ১লা সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ৩,৮০০ (তিন হাজার আটশত) পিস ইয়াবাসহ আপেল মাহমুদ প্রঃ সাব্বির (২২) ও মোঃ জমিল (১৯) (রোহিঙ্গা) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL