শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ডিএনসি চাঁদপুর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৬৮ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
ডিএনসি চাঁদপুর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার
ডিএনসি চাঁদপুর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার

(শনিবার) ২৬শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফরিদগঞ্জ থানাধীন সকদিরামপৃর এলাকায় অভিযান পরিচালনা করে  ১৫ (পনের) কেজি গাঁজাসহ দেওয়ান মোহাম্মদ শাহাদাৎ হোসেন বাবুল (৬৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।

এদিকে (শনিবার)) ২৬শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী থানাধীন শাসনগাছা এলাকায় অভিযান পারচালনা করে ১২ (বারো) কেজি গাঁজাসহ ফারুক হোসেন ও মো: ইমন হোসেন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL