বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

হিমাগারে ২৭ টাকা দরে আলু বিক্রি না হলে সরকার বিক্রি করে দেবে বলেছে ভোক্তার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক / ৩২৫ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৯ অপরাহ্ন
হিমাগারে ২৭ টাকা দরে আলু বিক্রি না হলে সরকার বিক্রি করে দেবে বলেছে ভোক্তার মহাপরিচালক
হিমাগারে ২৭ টাকা দরে আলু বিক্রি না হলে সরকার বিক্রি করে দেবে বলেছে ভোক্তার মহাপরিচালক

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, রোববার থেকে ‍হিমাগারের আলু ২৭ টাকা দরে বিক্রি করতে হবে। যদি কোন ব্যবসায়ী তার আলু বিক্রি  না করে তাহলে সরকারই ২৭ টাকা দরে সেই আলু  বিক্রি করে মালিকদেরকে টাকা বুঝিয়ে দিবে।

গত শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রসাশক এর সম্মেলনে কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে রসরাজ বাবু নামে এক ব্যবসায়ীর ১০ হাজার বস্তা আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা দরে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকার এর মহাপরিচালক।

মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের অনেক ক্ষমতা রয়েছে। সরকার চাইলে আলু অধিগ্রহন করে বেচে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই আলু ব্যবসায়ীদের আহ্বান জানাব ২৭ টাকা দরে পাইকারি এবং খুচরায় ৩৫-৩৬ টাকা দরে আলু বিক্রি করতে হবে। তিনি আরও বলেন, মুন্সিগঞ্জে ৬০ টি হিমাগারে এখন সাড়ে ৩ লাখ টন আলু মজুদ আছে। খুচরা বিক্রেতাদেরে উদ্দ্যেশে  তিনি বলেন, পাইকারি ২৭ টাকা দরে আলু কিনতে না পারলে স্থানীয় ইউএনওদের সাতে যোগাযোগ করবেন। প্রশাসন তাদেরকে ২৭ টাকা দরে আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোঃ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহি, ৬ উপজেলা নিবাহী কর্মকর্তারা (ইউএনও), মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ- ই- হাসান তুহিন, ক্যাব সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং আলু ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL