মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

হত্যা মামলায় সাবের চৌধুরীর জামিন হয়, আমি পাই না : ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
হত্যা মামলায় সাবের চৌধুরীর জামিন হয়, আমি পাই না : ব্যারিস্টার সুমন
হত্যা মামলায় সাবের চৌধুরীর জামিন হয়, আমি পাই না : ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অভিযোগ করেছেন, তিনি বিচারিক বৈষম্যের শিকার হচ্ছেন।

সোমবার বিকালে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বিকালে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। তিনি নিজেই নিজের পক্ষে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আদালতের হাজিরা শেষে বিকাল সোয়া ৪টার দিকে তাঁকে আবার জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে সুমনের নির্দেশে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আহত হন। পরে সুমনকে ঢাকায় গ্রেফতার করা হলে চুনারুঘাট থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL