মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়ীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়ীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়ীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়ীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার।

১২ই অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাপাইঁনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডঙ্গা ইউনিয়ন পরিষদ, দশরশিয়া নদীর পাড় গ্রামস্থ মো: মর্জিনা বেগম এর বসতঘরে অভিযান পরিচালনা করে মোসা: মর্জিনা বেগম (৪১) কে ৮০০ (আটশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোসা: মর্জিনা বেগম এর স্বামী মো: আব্দুল মতিন (৪৮) পালিয়ে যায়।
অপর অভিযানে একই টিম, রেহাইচর শহীদ বীরশ্যেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুতে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী টোলঘরের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ ইমন (২২),  মো: বাবু আলী (২৪) ও মো: নিয়ামত উল্ল্যাহ (২৭)কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: আসাদুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

এছাড়াও ১২ই অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  জেলা কার্যালয় রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ৩নং ওয়ার্ডস্থ উদয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে মো: এরশাদ বিশ্বাস (৪১) কে ২ কেজি ৫০০( দুই কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL