সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

পাকস্থলীতে বহন করেও রক্ষা হলোনা মাদক কারবারিনীর

নিজস্ব প্রতিবেদক / ৪৬৭ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ন
ডিএনসি টেকনাফ বিশেষ জোন, নোয়াখালী ও টাঙ্গাইলে বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি টেকনাফ বিশেষ জোন, নোয়াখালী ও টাঙ্গাইলে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাকস্থলীতে বহন করেও রক্ষা হলোনা মাদক কারবারিনীর।  মাহে রমজানের পবিত্রতাকে অপবিত্র করতে মাদককারবারীদের প্রয়াসকে রুখে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতন্দ্র প্রহরী। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন, নোয়াখালী ও টাঙ্গাইলে বিপুল পরিমান মাদক উদ্ধার।

(মঙ্গলবার) ১১ইএপ্রিল ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিত, হ্নীলা ইউপির মোছনীপাড়াস্থ মাদরাসাতুল হাসান ওয়াল হোসাইন (রাঃ) ইসলামিয়া সুন্নিয়া এর সামনে টেকনাফ টু কক্সবাজার সড়কের উপর অভিযান পরিচালনা করে মোহাম্মদ ওসমান (২৮)কে ১০০০০ (দশ) হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং অপর অভিযানে সন্ধ্যায় তার টিম সদস্য মোঃ শহীদউল্লাহ (২৪) কে টেকনাফ মেরিন ড্রাইভের নাফ শিশু পার্কের দক্ষিণ পাশে  কামরুল সাদেক এর নির্মানাধীন বিল্ডিং এর পশ্চিম পাশে হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, মোহাম্মদ ওসমান (২৮) রোহিঙ্গা ও মোঃ শহীদউল্লাহ (২৪) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি মামলা দায়ের কর হয়।

এদিকে (মঙ্গলবার) ১১ইএপ্রিল ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সুধারাম থানাধীন মাইজদী হাসপাতাল রোডস্থ হাউজিং সেন্ট্রাল রোড সংলগ্ন মা-শিশু ও জেনারেল হসপিটাল এর ৩য় তলায় ৩০৯ নং কেবিনে অভিযান পরিচালনা করে সিমা আক্তার (২২)এর পেটের ভিতর বিশেষ কৌশলে থাকা ৩২৪০ (তিন হাজার দুইশত চল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মো: আনোয়ার হোসেন প্রকাশ রনি (৩২) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

অন্যদিকে (মঙ্গলবার) ১১ইএপ্রিল ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টাঙ্গাইল এর উপপরিচালক বিপ্লব কুমার মোদক এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বাসাইল থানাধীন একঢালা গ্রামস্থ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার চিহ্নিত গাঁজা ব্যাবসায়ী শাজাহান মিয়াকে ৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আহসান হাবিব বাদী হয়ে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL