সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক / ২৪৮ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম

দুই দলের বাকি ব্যাটাররা যেখানে রান তুলতে গিয়ে ঘাম ছুটিয়ে দিলেন সেখানে রীতিমত ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। লক্ষ্যটা নাগালে চলে আসায় সেঞ্চুরিটা হয়নি যদিও। তবে তার ব্যাটে চিটাগং কিংসকে উড়িয়ে জয়ে ফিরেছে ঢাকা ক্যাপিটাল।

চলতি বিপিএলের ২৯তম ম্যাচে বুধবার চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা। ১৪৯ রানের লক্ষ্য তারা পূরণ করে ১১ বল হাতে রেখেই। ৭ ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে রাজধানীর দলটির জয়ের নায়ক তানজিদ।

১০ ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ঢাকা। সবশেষ চার ম্যাচেই তিন জয় পেয়েছে দলটি। ৯ ম্যাচে চতুর্থ পরাজয়ে এক ধাপ নেমে তিনে চট্টগ্রাম কিংস।

রান তাড়ায় ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ঢাকা। ৯ ওভারে ৭৫ রানে যোগ করেন লিটন দাস ও তানজিদ। আসরে এই জুটি থেকেই এসেছে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৭৭ রান। এর মধ্যে একটি ম্যাচে দুজনের জুটি হয়েছিল তৃতীয় উইকেটে, বাকি ৮টিতে ওপেনিংয়ে ৪৬৯।

এবারের বিপিএলে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান অ্যালেক্স হেলস–সাইফ হাসান জুটির ৩৪৩। সেটা অবশ্য কেবল ৪ ইনিংসে। শুধু ওপেনিং বিবেচনায় নিলে তানজিদ–লিটনের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ দুর্বার রাজশাহীর জিশান আলম–মোহাম্মদ হারিস জুটির ১৭৩।

এদিন লিটনের অবদান অবশ্য ২৮ বলে ৩ চারে কেবল ২৫ রান। মুনিম শাহরিয়ার (১৮ বলে ১২) ও সাব্বির রহমানকে (৯ বলে ১৪) নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL