সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন

নিজস্ব প্রতিবেদক / ৭৪৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:২২ অপরাহ্ন
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন ও ঢাকা বিভাগে ৮৪ ও ময়মনসিংহ বিভাগে ৪৬ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬২ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র : যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL