বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডিএনসি নোয়াখালী কর্তৃক ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ২৩২ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
ডিএনসি নোয়াখালী কর্তৃক ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক ১০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার রামুর বাসিন্দা গ্রেফতার।

জানা যায়, (শুক্রবার) ১১ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক তাজবীর আহাম্মদ এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, লক্ষ্মীপুর সদর থানাধীন জকসিন পশ্চিম বাজারস্থ মেসার্স খোরশেদ আলম এ্যান্ড ব্রাদার্স এর দক্ষিণ পার্শ্বে লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কের উপর লক্ষ্মীপুরগামী যমুনা হাই ডিলাক্স ট্রান্সপোর্ট লিঃ নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে  মোঃ হাবিব উল্লাহ (৫৩)কে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ হাবিব উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার একজন পেশাদার মাদক পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে সে নিজেই ইয়াবা সংগ্রহ করে নোয়াখালী-লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিত। ইতোপূর্বে আসামী বিপুল পরিমাণ ইয়াবাসহ চট্টগ্রাম, বরিশাল ও ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার হয়। পরে জামিনে বেড়িয়ে এসে পুনরায় মাদক পাচারে জড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থান নেয়। এসময় আসামী মোঃ হাবিব উল্লাহ কৌশলে সদস্যদের চোখ ফাঁকি দিতে সক্ষম হলেও পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের সহায়তায় আসামীকে লক্ষ্মীপুরের সদর উপজেলার জকসিন এলাকায় লক্ষ্মীপুরগামী যমুনা হাই ডিলাক্স বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL