শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

সিরিজের মাঝপথেই নতুন কোচ নিয়োগ শ্রীলঙ্কার

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন
সিরিজের মাঝপথেই নতুন কোচ নিয়োগ শ্রীলঙ্কার
সিরিজের মাঝপথেই নতুন কোচ নিয়োগ শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। চলছে দুই দলের ওয়ানডে সিরিজ। যেখানে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানরা জয় পেয়েছে তিন উইকেটের ব্যবধানে। 

ওয়ানডে সিরিজের পর দুই দল মুখোমুখি হবে টেস্ট সিরিজের লড়াইয়ে। দুই ম্যাচের সেই সিরিজ আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত কোনো পয়েন্টের দেখা না পাওয়া লঙ্কানদের জন্য এই সিরিজও বিশেষ গুরুত্বপূর্ণ।

এমন সিরিজের মাঝেই লঙ্কান ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। দেশটিতে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের কিংবদন্তি পেসার আকিব জাভেদকে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই সাবেক এই ফাস্ট বোলারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আজ শনিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আপাতত স্বল্প মেয়াদে নিয়োগ পেয়েছেন এই পেসার। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মাদুশাঙ্কা-কুমারাদের কোচ থাকবেন আকিব জাভেদ। আসরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বাড়তে পারে চুক্তির মেয়াদ।

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী ১৯৯২ সালের স্কোয়াডে ছিলেন আকিব জাভেদ। ক্যারিয়ারে ১৬৩ ওয়ানডে ও ২২ টেস্ট খেলে ২৩৬ উইকেট শিকার করেছেন। খেলোয়াড় জীবনের ইতি টানার পর পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দলকে কোচিং করিয়েছেন তিনি।

বলার মতো সাফল্যের অভাব নেই এখানেও। তার অধীনে আরব আমিরাত ওয়ানডে ও টি-টোয়েন্টির স্ট্যাটাস অর্জন করে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়।

২০০৪ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জেতে তার কোচিংয়ে। বোলিং কোচের দায়িত্ব নিয়ে পাকিস্তান জাতীয় দলকে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও ভূমিকা রাখেন আকিব জাভেদ। বর্তমানে তিনি পিএসএলের দল লাহোর কালান্দার্সের কোচ। যদিও তার অধীনে এবার দলটি খুব একটা ভাল করতে পারেনি। মাত্র ১ ম্যাচ জিতে সবার আগেই পিএসএল থেকে বাদ পড়েছিল আকিব জাভেদের শিষ্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL