বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ
সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, রাজনৈতিক, সুশাসনসহ সব বিষয় মাথায় রেখে বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে।

তিনি বলেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না। এতে আবারও দুঃশাসন ফিরে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার।

আলী রীয়াজ বলেন, আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল। আবার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল, এটা গণতান্ত্রিক নয়। বিচারহীনতা থেকে বেরিয়ে আসতে দরকার সংস্কার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি বলেন, বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার। সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না। এতে আবারও দুঃশাসন ফিরে আসতে পারে।

আলী রীয়াজ বলেন, বিগত ১৬ বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দুর্বল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সঠিক গণতন্ত্রের চর্চা না থাকার কারণে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠান দাঁড়াতে দেয়নি।

তিনি বলেন, এখন প্রশ্ন উঠতে পারে কেন সংস্কার করতে হবে, কারা তুলেছে এ সংস্কারের প্রস্তাব। এটা মূলত এসেছে জনগণের কাছ থেকে, তাদের ক্ষোভ-বিক্ষোভ থেকে এসেছে। এখন কাঠামোগত বিদ্যমান ব্যবস্থার সংস্কার ছাড়া স্বৈরতন্ত্রের মোকাবিলা করা যাবে না। বারবার ফিরে আসবে। তাই সংস্কারের প্রস্তাব বা সংস্কার দরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL