সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর আয়োজনে ১১ই নভেম্বর ২০২৬  নোয়াখালী জিলা স্কুলের অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন  এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী; জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নোয়াখালী; জনাব তাসলিমুন নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী; জনাব ইমরান হোসাইন, রিহেবিলিটেশন অফিসার, বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, চট্টগ্রাম।অনুষ্ঠানের সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা। আর এ প্রতিরোধ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত শিক্ষক ও মেন্টরগণ শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত ও নিরাপদ নোয়াখালী গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক  এ কে এম শওকত ইসলাম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত মাদক দমন এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদকের মরণ ছোবল থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে মাদকবিরোধী মেন্টর/প্রশিক্ষক হিসেবে মনোনীত করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব কর্মসূচী ও কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বারোপ করেন।

কর্মশালার অংশগ্রহণকারীদের মাদকবিরোধী সচেতনতা ও জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে কয়েকটি দলে বিভক্ত করে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তিনটি দলকে পুরস্কৃত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL