শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo অতিবৃষ্টির পর ঘূর্ণিঝড়ের শঙ্কা, পূর্বাভাসে আরও যা আছে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস

যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক / ৪৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের আগে নিজের ঘর সামলানো উচিত।

সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার (০২ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, এসব তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত।

তিনি বলেন, আমেরিকায় বিভিন্ন স্কুল, বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে, আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নেই বোধ হয়, আমেরিকায় মানুষ না মারা হচ্ছে। তাদের সেদিকে নজর দেওয়া উচিত।

আমেরিকায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ করে শেখ হাসিনা বলেন, এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার, সেটুকু আমরা করে যাচ্ছি।

তিনি বলেন, শুধু এখানেই নয়, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL