সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও সিলেট গোয়েন্দা কর্তৃক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৮৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও সিলেট গোয়েন্দা কর্তৃক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও সিলেট গোয়েন্দা কর্তৃক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)  চট্টগ্রাম মেট্রো ও সিলেট গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার।

জানা যায়, (রবিবার) ২১শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় চট্টগ্রামগামী মারছা বাসে অভিযান পরিচালনা করে আনোয়ারুল ইসলাম (৪০)কে ৯,৬০০ (নয় হাজার ছয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিনে অপর অভিযানে, উপপরিদর্শক মো: রেজাউল করিম এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম মেট্রো চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে মো: নাজিমুল্লাহ (২০)কে ৯০৫ (নয়শত পাঁচ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

এদিকে  (শুক্রবার) ১৯শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক পলাশ পাল এর সার্বিক দিকনিদের্শনায়, উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোম্পানীগঞ্জ থানাধীন আসামী তুয়াব আলী এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৮০০ (আটশত) বোতল ভারতীয় বিদেশী মদসহ তুয়াব আলী (৪৫)কে তাকে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে অপর আসামী কাসাব আলী (৪৫) পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা যায়, একই গ্রামের বাসিন্দা মৃত বাদাই মিয়ার পুত্র কাসাব আলী (৪৫)সহ এই মাদক সিলেট শহর ও ঢাকায় প্রেরণের উদ্দেশ্যে তার ঘরে মজুত করে রাখে। আসামীদের ‍বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL