মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাইনবাবগঞ্জ কর্তৃক বিপুল পরিমান হোরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাইনবাবগঞ্জ কর্তৃক বিপুল পরিমান হোরোইন উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাইনবাবগঞ্জ কর্তৃক বিপুল পরিমান হোরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাপাইনবাবগঞ্জ কর্তৃক ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৩০০গ্রাম হোরোইন, মাদক বিক্রির নগদ অর্থ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১ টি সিলার মেশিন এবং ১টি হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার, এসময় গ্রেফতার ১, পলাতক ২।  

জানা যায়, (বৃহস্পতিবার) ২৯মে ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম, অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকাস্থ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্খান এর নিজ দখলীয় বসতবাড়ী তল্লাশি করে ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৩০০গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ অর্থ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১ টি সিলার মেশিন এবং ১টি হেরোইন পরিমাপক যন্ত্রসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্খানকে  হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামী মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল(৩৫), পিতা-মো: শফিকুল আলম ও মো: জুয়েল রানা (৩৪), পিতা-মো: আমির হোসেন পারস্পরিক সহযোগিতায় তারা মাদক ব্যবসা করে আসছে। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ফাটা পাড়া সদর থানার বাসিন্দা। উদ্ধারকৃত আলামত ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা।

আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর মডেল থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL