বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন?

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী, বগুড়া ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫২৯ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী, বগুড়া ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী, বগুড়া ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযানে আবারো নোয়াখালী, বগুড়া ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

নোয়াখালী
জানা যায়, (বৃহস্পতিবার) ১৭ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লার দিক নির্দেশনায়, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন চাঁদপুর গ্রামে চাঁদপুর গ্রামস্থ হালিমা-ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে মোঃ ইউনুস প্রকাশ ইউনুছ ফকির (৪৬), মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল (৪৩), মনিরুল হাসান ইমন (২৫), ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার (২৬) ও রোজিনা আক্তার (২৩)কে ১৮৪০ (এক হাজার আটশত চল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তারকৃত আসামী ইউনুছ ফকির (৪৬) নোয়াখালী জেলার তালিকাভুক্ত ইয়াবার গডফাদার। এর পূর্বেও আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলায় ৫টি, ফেনী জেলায় ৪টি এবং ভোলা জেলায় ১টিসহ মোট ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, কক্সবাজারের চকরিয়া থেকে আসামী মনিরুল হাসান ইমন (২৫) এবং তার স্ত্রী রোজিনা আক্তার (২৩) ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিয়ে আসে। সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইউনুছ ফকির, তার স্ত্রী ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার (২৬) ও তার প্রধান সহযোগী ফেনীর দাগনভূঁইঞা উপজেলার মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল (৪৩) পরস্পর যোগসাজশে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, ভোলার বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছে।  আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বগুড়া
এদিকে (শুক্রবার) ১৮ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক সামসুল আলম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া জেলার অন্তর্গত বগুড়া সদর থানাধীন বগুড়া- রংপুর মহাসড়ক টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে রাস্তার উপর একটি ট্রাক গাড়ী তল্লাশী করে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা ও একটি TATA  নামীয় ট্রাকসহ ড্রাইভার ইসমাইল হোসেন (৪৬)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গোয়েন্দা কার্যালয় ঢাকা
অন্যদিকে (বৃহস্পতিবার) ১৭ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক খোরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক শাহরিয়া শারমিন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী ও উত্তরার কামারপাড়ায়  পৃথক অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ জসিম উদ্দিন  (৩০), উজ্জ্বল হোসেন (৩৫), মিতা গাজী  (৪০), বারপি চাকমা(২৩) ও উচাইমন চাকমা(২৫)কে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক খোরশিদ আলম বলেন, বারবি চাকমা ও উচাইমন চাকমা টেকনাফে বসবাস করে। তারা পাকস্থলীতে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে এসেছিল।  তাদেরকে যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে জসীমউদ্দিন, উজ্জ্বল হোসেন ও মিতা গাজীকে উত্তরার কামারপাড়া এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এই সিন্ডিকেট কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।  আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL