নিজস্ব প্রতিবেদকঃ মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্ট মেট্রো কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (শনিবার) ২১শে নভেম্বর তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নিদের্শনায়, চট্টগ্রাম মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শিকলবাহা Y-ক্রসিংস্থ আমিন ট্রেডিং এন্ড ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অভিযান পরিচালনা করে (চট্ট-মেট্রো-ব-১১-২১৭৬) স্কয়ার পরিবহন লিমিটেড নামীয় এ/সি স্লিপার যাত্রীবাহী বাসের ভিতর ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ ছাম্মি আলী (২৩), পিতা- আক্তার ইসলাম, মোছা স্বপ্না আক্তার (২৪), পিতা-ছায়েদুল ও মো: মোসাব্বীর হোসেন (২২), পিতা- লৎফর রহমান, এবং মোছা. রোজা মনি আক্তার (২০), পিতা- আব্দুল খালেককে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।