রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার Logo বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল Logo দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব
পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

র‌্যাব জানিয়েছে, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ৩৪৬টি টহল দল এবং ৪১৩ জন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ মোট ২৪৪৯ জন র‌্যাব সদস্য মাঠে থাকবে।

এছাড়াও রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূলসহ বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট।

বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে। এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায়।

নাশকতা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে বিশেষ কমান্ডো টিম, মোবাইল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে চলবে নজরদারি। এ ছাড়া অনলাইন জগতে গুজব, উস্কানি বা মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সদা তৎপর রয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনাসহ যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ ধরনের কোনো ঘটনার শিকার হলে র‌্যাব সদস্যদের জানানোর অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL