নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(সোমবার) ২৩শে নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িস্থ মো: পারভেজ হোসেন বিপ্লব এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ৬(ছয়) মাদক মামলার আসামী মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২)কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও (শুক্রবার) ২০শে নভেম্বর, ২০২৬ নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বাসিন্দা এলাছ মিয়ার বাড়িস্থ মোঃ জামাল (৪২) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ জামাল (৪২) কে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ ও সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।