শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, সদ্য যোগদানকৃত ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো: আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, (মঙ্গলবার) ১লা সেপ্টেম্বর ২০২৬ পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মোহাম্মদপুর থানাধীন বছিলা গার্ডেন সিটি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সুজন (৩০)-কে ২,১০০ (দুই হাজার একশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৬,৩০,০০০ (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।

এদিকে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মুগদা থানাধীন উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শফিকুল ইসলাম (৫৪)-কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন।

অন্যদিকে খিলগাঁও থানাধীন মেরাদিয়া ভূঞাপাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে মো. শহীদুল ইসলাম (৪৬)-কে ৪০টি পুঁড়িয়ায় থাকা ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নির্মল মোহন্ত (৩৫)-কে ২০ (বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এবং কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. জনি (৩৫) ও মো. রেজাউল (৪১)-কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে । আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL