শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান

জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত
জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত

জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরাতে আটক হন শতাধিক বাংলাদেশি।

গ্রেপ্তার আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এনিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমা করল আমিরাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

৭৫ জনকে সাধারণ ক্ষমার বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম। তিনি শুক্রবার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। সারওয়ার আলম লিখেছেন, জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। আলহামদুলিল্লাহ্।

 

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। এ সময় তিনি বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের অনুরোধ করেন। পরে তাদের ক্ষমা করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL